নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাইয়ালতলী এলাকার ঘরম শিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হলেন—বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ (কলিম) (৩২) এবং উত্তর বাইশারীর শফি মেস্ত্রীর ছেলে মো. হারুন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আটক দুজনের চলাফেরা সন্দেহজনক হওয়ায় তারা বেশ কিছুদিন ধরে প্রশাসনের নজরদারিতে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

0 Comments