Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ওয়াসেনাত বমুবিলছড়ি ১ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামের ডাক্তার আবু নোমান ওসমানীর মেয়ে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ওয়াসেনাতের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল মোস্তফা নাদিম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Post a Comment

0 Comments