Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার ইয়াবা ও ৪টি মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।


কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ২১ রাত ১টার দিকে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ এর হোয়াইক্যং কাটাখালী এলাকার নুরুল আলমের ছেলে আবছার মিয়া (২০)। র‌্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


Post a Comment

0 Comments