নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকার মৌলভী বাড়িতে পুকুরে ডুবে
ইসরাত জন্নাত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পুকুরে অসাবধানতাবশত পড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে
উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে এর আগেই শিশুটি
মৃত্যুবরণ করে।
নিহত ইসরাত জন্নাত একই এলাকার বাসিন্দা খোকন কন্যা। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তাআলা নিষ্পাপ শিশু ইসরাত জন্নাতকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পিতা-মাতা ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।

0 Comments