সংবাদ বিজ্ঞপ্তি
গত ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এসময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল, উখিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার, কক্সবাজার সিটি কলেজ এর শিক্ষকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রথমেই কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে পরিচালক অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। অতঃপর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রের ছাদবাগান এর জন্য নিমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপরেই তিনি শিশুদের তৈরিকৃত "আলোর পথযাত্রী" শিরোনামে দেয়ালিকার চতুর্বিংশ সংখ্যা উন্মোচন করেন। অতপর: পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় নিবাসী শিশু নিজাম উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের নিবাসী শিশু এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী উর্মি সাদিয়া। তার বক্তব্যে শিশুটির জীবনের কাহিনী শুনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন। অতঃপর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন পরিচালক অতিথি সহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা পরিচালক এর হাতে তাদের তৈরিকৃত পুঁতির ওয়াল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট। সবশেষে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন এবং কেন্দ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকার এর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়,খাদ্য,বস্ত্র,মৌলিক স্বাস্থ্যসেবা,শিক্ষা,জীবন দক্ষতা উন্নয়ন,মনোসামাজিক সহায়তা,কারিগরি প্রশিক্ষণ,ধর্মীয় ও নৈতিক শিক্ষা,চিত্ত বিনোদন,চাকুরীতে নিযুক্তকরণের দ্বারা পুনর্বাসন ও পুনএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।...

0 Comments