নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ও বাংলাবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।
২ আগষ্ট ( রবিবার) আশা এনজিও ঝিলংজা শাখা ও বাংলা বাজার শাখার যৌথ উদ্যোগে বন্যা দূর্গত সদস্যদের মাঝে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন। ঝিলংজা ও বাংলাবাজার আশা এনজিও শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্যায় প্রথম দিনে ঝিলংজায় ২৬জনকে এবং বাংলাবাজারে ১৪জনকে নগদ ১০০০টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে ঝিলংজায় ২৫৯৮ জন এবং বাংলাবাজার শাখায় ২৫৬১জন, মোট ৫১৫৯জন সদস্য প্রত্যেককে ১,০০০ টাকা করে এ সহায়তা প্রদান করা হবে। ঝিলংজা শাখার উদ্ভোধনী আর্থিক সহায়তা অনুষ্ঠানে ঝিলংজা আশা শাখার ম্যানেজার সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এবংরিজিওনাল ম্যানেজার বিপুল কান্তি শাহ'র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্নাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ও ককসবাজারের সিনিয়র ম্যানেজার মো কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার বুলবুল আকতার, ঝিলংজা ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেন।
আশা বাংলা বাজার ব্রান্সের সহায়তা অনুষ্ঠানে বাংলা বাজার শাখার ম্যানেজার মো নুরুল আলেমের সভাপতিত্বে এবং ঝিলংজা ইউনিয়ন আশা শাখার রিজিওনাল ম্যানেজার বিপুল কান্তি শাহ'র পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ও ককসবাজারের সিনিয়র ম্যানেজার মো: কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ শরিফুল ইসলাম ও টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সবুজ দাশ গুপ্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম, ৭ নং ওয়ার্ড ঝিলংজা ইউনিয়ন যুবদলের সদস্য আজিজুল হক মনসুর। এ বিষয়ে সহায়তা গ্রহণকারী সদস্যরা আশা এনজিও'র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এ নগদ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আশা এনজিওর কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন।

0 Comments