নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার (সদর -রামু- ঈদগাঁও) সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল শুক্রবার ( ১৭ এপ্রিল) বিকেলে ঈদগাঁও উপজেলার জনগুরুত্বপূর্ণ তিনটি স্থাপনা নির্মাণকল্পে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। বিকেল ৩ টার দিকে তিনি কক্সবাজার শহর থেকে ঈদগাঁও উপজেলায় পৌঁছেন। পরে তিনি পর্যায়ক্রমে ঈদগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণে সম্ভাব্য স্থান, উপজেলা কমপ্লেক্স ভবনের নির্ধারিত স্থান এবং ঈদগাঁও বাজারবাসী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের গণদাবী আধুনিক গণশৌচাগার নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় উপস্থিত দলীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি অচিরেই উপজেলাকে পুর্ণাঙ্গ প্রশাসনিক রুপ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সকলকে আশ্বস্ত করেন।

0 Comments