নিজস্ব প্রতিনিধিক
ক্সবাজারের মূল ভূখণ্ডের সাথে মহেশখালী দ্বীপের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু বা টানেল নির্মাণের লক্ষ্যে আজ কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পরিষদের প্রশাসক জনাব এটিএম নুরুল বশর চৌধুরী, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ গণমান্য ব্যক্তিবর্গ, বিএনপি সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অংশীজন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক এলাইনমেন্ট পরিদর্শন করেন। মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর প্রেরিত ডিও লেটার এর প্রেক্ষিতে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম,এমপি এর নির্দেশনায় সেতু সচিব এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

0 Comments