নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকায় পুকুরে পড়ে রিনা মনি নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মবার বিকেল আনুমানিক ৪টা ৪৯ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিনা মনি আশ্রয়ন প্রকল্পের একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা রফিক এবং মা আখি মনি। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মায়ের সঙ্গে কাপড় পরিষ্কার করতে গিয়ে একপর্যায়ে মায়ের চোখের আড়াল হয়ে যায় রিনা মনি। পরে তাকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে আশঙ্কা করা হয়, শিশুটি পাশের পুকুরে পড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।