কক্স পপুলার নিউজ (সিপিএন) নামের একটি ফেসবুক পেইজে "কথিত বিএনপি নেতা আবু তাহেরের ১০০০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার একাধিক মামলার আসামি তার ভাই নূর মোহাম্মদ" শিরোনামে একটি ফটো কার্ড ফেসবুকে প্রকাশ পেয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটি একটি শাক দিয়ে মাছ ঢাকার মত ঘটনা। আমি একজন মসজিদের দায়িত্বশীল এবং ব্যবসায়ী। এলাকায় আমার কিছু প্রতিপক্ষ রয়েছে। উক্ত প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য সমাজে আমার সম্মান নষ্ট করার জন্য এ ধরনের মিথ্যা বানোয়া ভিত্তিহীন সংবাদ ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছেন। যাহার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের কোথাও মামলা তো দূরের কথা আমার নামে কোন একটি অবিযোগও নেই ইনশাল্লাহ। শুধু আমার মানহানি করার জন্য একটি চক্র এ ধরনের মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমি দীর্ঘ বছর ধরে একটি মসজিদের দায়িত্ব পালনের মাধ্যমে এলাকাবাসীকে সেবা দিয়ে আসছি কিন্তু একটি পক্ষ আমাকে উক্ত সেবা থেকে বঞ্চিত করার কুমানষে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদটির বিষয়েই ব্যবস্থা নেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি। আমি বাংলাদেশে নাগরিক আমাকে উক্ত ফটো কার্ডে বার্মাইয়া নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একজন প্রকৃত বাংলাদেশী নাগরিককে এবং একজন মসজিদের সেবককে বাংলাদেশী নাগরিক হওয়া সত্ত্বেও কিভাবে মায়ানমার নাগরিক হিসেবে উপস্থাপম করা হয় তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে আমি আল্লাহকে বিচার দিলাম। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে জোর আবেদন রাখলাম। আমি প্রকৃত বাংলাদেশী নাগরিক, ইয়াবা সংক্রান্ত বিষয়ে আমার বিন্দুমাত্র যোগ সাজস নেই। জীবনে কোনদিন এ কাজের সাথে জড়িত ছিলাম না, এখনো নেই, আগামীতেও থাকবো না ইনশাআল্লাহ। শুধু আমার চরিত্র হননের জন্য এই সংবাদটি প্রতিপক্ষ সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করিয়েছেন। উক্ত সংবাদে প্রশাসন কিংবা এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি উক্ত সংবাদের আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
আবু তাহের
পিতা- মোহাম্মদ আমিন
সাং- বড় ছড়া, দরিয়া নগর, কক্সবাজার।

0 Comments