Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সূত্র জানায়, জহির আহামদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গত ২৯ মে রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহির আহামদ টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে। র‌্যাব জানায়, জহির আহামদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় দায়ের করা ২০১৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অভিযান চলাকালে তার কাছ থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


সাগর দেশ ডেস্ক 

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

গত ১৪ মে ঈদুল আজহার জন্য ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করে সরকার।

সরকার ঘোষিত এই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে স্বাভাবিক লেনদেন চলবে দেশের সব ব্যাংকে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও শুরু হবে নিয়মিত লেনদেন।

এদিকে ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রা শুরু হয়েছে রাজধানীমুখী মানুষের। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরতে দেখা গেছে কর্মজীবী মানুষকে। তবে এখনো যাত্রীর চাপ দেখা যায়নি সড়কে। অনেক বাস আসছে অর্ধেক যাত্রী নিয়ে।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আদিলুর রহমান জানান, রাস্তায় যানজট নেই। যাত্রীরও বেশি চাপ নেই। নির্বিঘ্নে ফিরতে পেরেছি। রবিবার অফিস থাকায় শনিবার রাতেই রওনা হয়েছি।

বরিশাল থেকে শনিবার রাতে ঢাকায় ফেরা ইয়াসির আরাফাত বলছিলেন, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো যাত্রীর চাপ বাড়েনি। সন্ধ্যায় এসেছি, বাস ভর্তি ছিল। অনেকের সঙ্গে কথাও হয়েছে, তাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন।

তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments