Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২বছরের সাজাপ্রাপ্ত ও নারীসহ ১০ আসামী গ্রেপ্তার

 


নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : 

​কক্সবাজার চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত ও দুই নারী আসামিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) ভোররাতে চকরিয়া থানা পুলিশের পৃথক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামী গ্রেপ্তার করেন।

থানার পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় ও  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের কয়েকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ভাবে বিশেষ অভিযান চালায়। থানা পুলিশের এই অভিযানের নেতৃত্বে ছিলেন থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহেদ উল্লাহ, এসআই সোহরাব সাকিব, এসআই ইমরুল হক, এসআই ইসমাইল হোসেন, এসআই আনোয়ারা হোসেন এবং এএসআই আলা উদ্দিন, এএসআই দোয়েল বড়ুয়া, এএসআই মোরশেদ আলম, এএসআই আল-আমিন, এএসআই জগদীশ বড়ুয়া ও এএসআই ইমন শেখসহ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স। 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনার আলোকে থানা পুলিশের কয়েকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তৎমধ্যে সিআর মামলার ২বছরের পলাতক সাজাপ্রাপ্ত এক আসামী ও সিআর মামলায় পরোয়ানাভুক্ত নারীসহ ৮ জন আসামী এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে। 

Post a Comment

0 Comments