Recents in Beach

ব্রেকিং নিউজ

জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন বাছাই কমিটিতে সদস্য হলেন এমপি শাহজাহান চৌধুরী

বার্তাপরিবেশক


জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী গঠিত ‘ঊর্ধ্বতন বাছাই কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) এমপিকে। 

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুনসিকুর রহমান, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুক, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আতিউর রহমান মোহাজিদ, এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেরিন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও সমমানের পদে পদোন্নতির বিষয়ে সুপারিশ প্রদান করবে।

এছাড়া কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব/সচিব। নতুন গঠিত এ কমিটি সংসদ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments