নিজস্ব প্রতিবেদক
নিহত মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।
রোববার (২৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া রেজুখাল এলাকার রেজু ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্র সৈকতে বন্ধু আরমানের সঙ্গে গোসল করতে নামেন মোহাম্মদ সায়েম। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম, কোস্ট গার্ড, ইনানী পুলিশ ফাঁড়ির সদস্য ও বিচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দীর্ঘ চেষ্টার পর রোববার সকালে রেজুখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান জানান, “ইনানী সৈকতে নিখোঁজ যুবকের মরদেহ রেজুখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, “ইনানী সৈকতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

0 Comments