Recents in Beach

ব্রেকিং নিউজ

নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী পোয়াবন এলাকা থেকে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় টহল পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ১০ কাটুনে রাখা মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিস ইয়াবা ছিল।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

Post a Comment

0 Comments