Recents in Beach

ব্রেকিং নিউজ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনের ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদ

বৈরী আবহাওয়া ও টানা বর্ষণের কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি এবং মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে।

প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও অব্যাহত রেখেছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় এসব পরিবার প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে চরম ভোগান্তির মুখে পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকাসমূহে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

Post a Comment

0 Comments