নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্টে মোঃ ফয়সাল (৪০) চালিত একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক মোঃ ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0 Comments