নিজস্ব প্রতিনিধি চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাড়ির বাথরুম থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় চকরিয়া থানার পুলিশ টীম আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বাথরুমের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে চকরিয়া থানার উপপরিদর্শক মহি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে সাদিয়া জান্নাতের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,সুরতহাল প্রতিবেদন শেষে পোস্ট মর্টেম করার জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
মুহাম্মদ ওসমান সরওয়ার

0 Comments