Recents in Beach

ব্রেকিং নিউজ

সূর্যমুখী ফুল প্রতীকের সমর্থনে আবদুর রহমানের পক্ষে গণমিছিল

বার্তা পরিবেশক


কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক আবদুর রহমানের সূর্যমুখী ফুল প্রতীকের সমর্থনে ব্যাপক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আবদুর রহমানের কর্মী-সমর্থকদের উদ্যোগে আয়োজিত মিছিলটি কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারঘাটা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণমিছিলে বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিক ও আবদুর রহমানের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। এ সময় তাঁরা ‘সূর্যমুখী ফুল’ প্রতীকে ভোট দিন এমন বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক আবদুর রহমান বলেন, ব্যবসায়ী সমাজের স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে কক্সবাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিশেষ করে পর্যটননির্ভর ব্যবসা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে চাই। এজন্য সকল ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।

এসময় তার কর্মী-সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং সাংবাদিকতার মাধ্যমেও কক্সবাজারের মানুষের কথা তুলে ধরেছেন। 

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাই এবারের নির্বাচনে আমরা সূর্যমুখী ফুল প্রতীকের প্রার্থী আবদুর রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

গণমিছিল ও সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন। মিছিলকে ঘিরে কক্সবাজার শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। Part 11

Post a Comment

0 Comments