টেকনাফ পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনির অভিযানে যৌথবাহিনী এবং মানব পাচারকারীদের মাঝে ঘটনা ঘটে। এতে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।। অভিযানে ৫জন দূর্বৃত্তকে আটক করে এবং ৫৭ ভিকটিম উদ্ধার করে যৌথবাহিনী।
টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এবং লেদা নুর আলী পাড়ার মধ্যবর্তী বত্তাতলী পাহাড়ের পশ্চিমের ঘোনায় মানব পাচারকারী স্বশস্ত্র চক্রের আস্তানায় রঙ্গিখালী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ৬৩জন সদস্যের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। বিকাল সাড়ে ৪টারদিকে অভিযানকারী দল পাচারকারীদের ঘেরাও করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় ১ বীর (১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)- এর সৈনিক (নং- ৪৫১৯৫১৭) এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানার লস্করদিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ তিতাস শেখ (২৮) এর কাঁধের কাছে গুলিবিদ্ধ হন।
উক্ত অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ সেনা সদস্যকে স্থানীয় লেদা আইআরসি হাসপাতালের মেডিকেল অফিসার কর্তৃক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত সাড়ে ৭টারদিকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টারদিকে কর্তব্যরত চিকিৎসক উক্ত সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন।

0 Comments