নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) ভোররাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহেদুল্লাহর নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, ইমরুল হক, ইসমাইল হোসেন, আনোয়ারা হোসেন এবং এএসআই আলা উদ্দিন, দোয়েল বড়ুয়া, মোরশেদ আলম, আল-আমিন, জগদীশ বড়ুয়া ও ঈমন আহমেদ শেখসহ পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন,
গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে সিআর মামলার দুইবছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও সিআর মামলার পরোয়ানাভুক্ত নারী-পুরুষসহ ৮ আসামি এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামি রয়েছে।
তিনি বলেন, শুক্রবার দুপুরে এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।

0 Comments