Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ


নিজস্ব প্রতিনিধি

 কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ৮ মে রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ পশ্চিম সিকদারপাড়া এলাকায় আজ ৮ মে শুক্রবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Post a Comment

0 Comments