Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিহত, নিখোঁজ একজন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের জল তরঙ্গ হোটেলের পাশে সাগরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।


বুধবার (২৬ আগস্ট) দুপুর ০২:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম ইয়াছিন খান (২৫)। তিনি ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। তিনি ঢাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিমের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

জানা গেছে, নিহত ও নিখোঁজ দুজনই ১১০ জনের একটি দল আই জেট কেপি নামক প্রতিষ্ঠান থেকে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ সদস্যের সেই দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দুপুরে জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নামার পর ইয়াছিন খান ও মোহাম্মদ ইব্রাহিম খান পানির স্রোতে ভেসে যান। পরে ইয়াছিনকে উদ্ধার করা সম্ভব হলেও ইব্রাহিম এখনো নিখোঁজ রয়েছেন।

Post a Comment

0 Comments