Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের চকরিয়ায় নির্জন পাহাড়ি সড়কের পাশে পড়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ। সকালে পথচারীদের চোখে পড়ার পর খবর যায় পুলিশে। তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর পাহাড়ি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও পাহাড়ি সড়কটি দিয়ে মানুষজন চলাচল করছিলেন। হঠাৎ কয়েকজন পথচারী সড়কের পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে অসুস্থ ভেবে কাছে গেলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে।

Post a Comment

0 Comments